Skip to main content

Return and Cancellation Policy for Orvethos


১. পণ্য ডেলিভারি হওয়ার পর কোনো কারণে অর্ডার বাতিল করতে চাইলে ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।

২. পণ্য গ্রহণের সময় ডেলিভারি ম্যানের উপস্থিতিতেই প্যাকেট খুলে পণ্য যাচাই করতে হবে। কোনো সমস্যা পাওয়া গেলে ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায়ই পণ্য ফেরত দিতে হবে।

৩. পণ্য আনবক্সিংয়ের সম্পূর্ণ ভিডিও ধারণ করতে হবে। কোনো ধরনের ত্রুটি, ড্যামেজ বা সমস্যা থাকলে তা ভিডিওতে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। আনবক্সিং ভিডিও ছাড়া কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

৪. যদি Orvethos পক্ষ থেকে ভুল সাইজ বা রঙের পণ্য সরবরাহ করা হয় এবং তা ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর শনাক্ত হয়, তাহলে পণ্য পরিবর্তন করা হবে। তবে এ ক্ষেত্রে পুনরায় ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে।

৫. পণ্য সংক্রান্ত যেকোনো সমস্যা বা অভিযোগ ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। এর পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।

৬. রিটার্ন, রিপ্লেসমেন্ট বা রিফান্ড সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে Orvethos সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।